ভুক্তভোগীদের দাবি, জমি মেপে বুঝিয়ে না দেওয়ায় তারা নিজেদের জমিতে প্রবেশের জন্য প্রয়োজনীয় রাস্তা বের করতে পারছেন না। ফলে কৃষিজমি থেকে ফসল ঘরে তোলা, কৃষিকাজ পরিচালনা এবং দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।রায়হানসহ ক্ষতিগ্রস্তরা জানান, বিষয়টি নিয়ে তারা পাংশা মডেল থানা, উপজেলা নির্বাহীকর্মকর্তার কার্যালয় এবং রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন তারা।তাদের ভাষ্য, রাস্তা না থাকায় জরুরি মুহূর্তে অসুস্থ রোগীকেও গাড়িযোগে হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। এছাড়া কৃষি জমি থেকে উৎপাদিত ফসল পরিবহনেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।
এ অবস্থায় ভুক্তভোগীরা প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, দ্রুত জমি পরিমাপ করে তাদের বৈধ দখল নিশ্চিত করা হোক এবং চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তার ব্যবস্থা করে দেওয়া হোক। এতে তারা স্বাভাবিকভাবে জমি ব্যবহার ও কৃষিকাজ পরিচালনা করতে পারবেন।এ বিষয়ে অভিযুক্ত সজলকুন্ডু বলেন, আমরা জমি তাদের কাছে বিক্রি করে দিয়েছি ও রেজিস্ট্রি করেও দিয়েছি এখন কে বা কাহারা দখলে নিচ্ছে সেটা তো আমরা জানিনা। জমি মাপার বিষয়ে কথা বললে সজল কুন্ডু বলেন, আমার আরো দুই ভাই এই জমির সঙ্গে সংযুক্ত তারা বর্তমানে ঢাকা থাকে তারা বাড়ি আসলে তাদের সাথে কথা বলে আমি ব্যবস্থা নিব।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২২ জিলহ্বজ, ১৪৪৭