হামলা বন্ধ করল ইরান-ইসরাইল, যুদ্ধবিরতি না মানলে ফের হামলার হুঁশিয়ারি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:১০ পিএম  (ভিজিট : )
হামলা বন্ধ করল ইরান-ইসরাইল, যুদ্ধবিরতি না মানলে ফের হামলার হুঁশিয়ারি

হামলা বন্ধ করল ইরান-ইসরাইল, যুদ্ধবিরতি না মানলে ফের হামলার হুঁশিয়ারি

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো দুই দেশের মধ্যে গোলাগুলির ঘটনা শেষে, ইরান-ইসরাইল জানিয়েছে তারা একে অপরের ওপর হামলা বন্ধ করেছে।ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, তার দেশ আপাতত যুদ্ধবিরতি পালন করছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি।ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলের ওপর হামলা বন্ধ করে দিয়েছে বলে জানানোর কয়েক ঘণ্টা পরেই ইসরাইল ইরানের ওপর হামলা বন্ধের ঘোষণা দেয়।এদিকে, ইসরাইল যদি আরও হামলা চালায়, বিশেষ করে লেবাননে, যেখানে ইসরাইলি বাহিনী ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে, তাহলে আরও কঠোর ও নিষ্পেষণমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে তেহরান।

লেবাননের বৈরুতে কয়েকদিন ধরেই হামলা চালাচ্ছে ইসরাইল। হামলার প্রতিশোধ হিসেবে রোববার তেহরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জবাবে ইসরাইল পাল্টা হামলা চালালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে।সোমবার ভোররাতে ইসরাইল পাল্টা হামলা চালায় এবং তাদের দাবি অনুযায়ী ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করে।ইসরাইলি কর্তৃপক্ষের মতে, রোববারের গোলাগুলি সোমবার সকালেও অব্যাহত ছিল এবং ইরান জেরুজালেম ও মধ্য এবং দক্ষিণ ইসরাইলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
 
অন্যদিকে, ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দ্বিতীয় দফায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাহশাহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ উৎপাদিত হতো বলে একজন ইসরাইলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন।যদিও এর আগে ইসরাইলকে ইরানের ওপর হামলা থামিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, সংকট নিয়ে আলোচনা করতে ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেছিলেন। একজন ইসরাইলি কর্মকর্তা বলেছেন, তার অনুরোধেই ইসরাইল হামলা বন্ধ করেছে।নেতানিয়াহুকে ইরানের ওপর হামলা বন্ধ করতে তিনি কীভাবে রাজি করিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন: ‘আমি শুধু বলেছি, আমাদের সাধারণ জ্ঞান ব্যবহার করতে হবে। আমরা একটি অত্যন্ত শক্তিশালী, একটি খুব ভালো চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি আছি।’সূত্র: বিবিসি

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২২ জিলহ্বজ, ১৪৪৭



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝