আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:২৮ এএম  (ভিজিট : )
তেঁতুল গাছের মগডালে সাজেদা বেগম।

তেঁতুল গাছের মগডালে সাজেদা বেগম।

তাজাখবর২৪.কম,কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে আবারও তেঁতুল গাছের মগডালে উঠে আলোচনায় এসেছেন সাজেদা বেগম নামের সেই নারী।সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে।অদ্ভূত আচরণ করা সাজেদা বেগম ওই এলাকার আবু সাঈদের স্ত্রী। 

স্থানীয়রা জানান, সোমবার বাড়ির পাশের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখা যায় সাজেদা বেগমকে। এ সময় খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ সেখানে ভিড় করেন।একপর্যায়ে তার স্বজন ও স্থানীয়রা গাছ থেকে নামানোর চেষ্টা করলে তিনি নিচে না নেমে সরাসরি পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে পুকুরের পানি থেকে উঠে নিজের মতো চলে যান।

পরিবারের সদস্যরা জানান,  সাজেদা বেগম এর আগেও একাধিকবার এমন আচরণ করেছেন। গত ৬ মে নিখোঁজ হওয়ার পর একই তেঁতুল গাছের মগডাল থেকে তার খোঁজ পাওয়া যায়। সেদিনও তাকে উদ্ধার করতে গিয়ে একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল।এদিকে, বারবার একই গাছে ওঠা এবং উদ্ধার চেষ্টার সময় পুকুরে ঝাঁপ দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে রহস্যজনক হিসেবে দেখছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২২ জিলহ্বজ, ১৪৪৭



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝