এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:২১ এএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প।মঙ্গলবার (৯ জুন) সকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ সকালে হরমোজগান ও কেরমান প্রদেশের সারগাজ এলাকার কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের অদূরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।জানা গেছে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৩৪ জন।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এর কম্পন মিন্দানাওজুড়ে প্রবলভাবে অনুভূত হয় এবং প্রায় ৪২০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও কাঁপুনি টের পাওয়া যায়।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২২ জিলহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝