বিসিবি নির্বাচন আজ
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:১৬ এএম  (ভিজিট : )
বিসিবি নির্বাচন আজ

বিসিবি নির্বাচন আজ

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ রোববার (৭ জুন) অনুষ্ঠিত হবে। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগণনা শেষে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টি পদ ইতোমধ্যে প্রায় নিশ্চিত হয়ে গেছে। এর মধ্যে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুজনকে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দেবে। ফলে আজ ১৫টি পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও সেবামূলক প্রতিষ্ঠান ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হন।

সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন এবং ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই ক্যাটাগরিতে শুধু খুলনা ও বরিশাল বিভাগে ভোট হবে। খুলনা বিভাগের দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। অন্যদিকে বরিশাল বিভাগের একটি পদের জন্য লড়ছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।এদিকে ঢাকার ক্লাব ক্যাটাগরিতেও ভোট হবে। দুটি মনোনয়ন প্রত্যাহার হলেও ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

প্রার্থীদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মীর্জা ইয়াসির আব্বাস, শানিয়ান তানিম, আমজাদ হোসেন, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, সাকিফ আহমেদ সালাম, আসিফ রাব্বানী, ফায়াজুর রহমান মিতু, অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম, মেজর ইমরোজ এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।নির্বাচন শেষে নতুন পরিচালনা পর্ষদ গঠনের পাশাপাশি সভাপতি ও সহ-সভাপতি পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে দেশের ক্রিকেট প্রশাসনের নেতৃত্বে কারা আসছেন, সেদিকে নজর রয়েছে ক্রিকেট অঙ্গনের।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ৭ জুন ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২০ জিলহ্বজ, ১৪৪৭




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝