দাম কমার পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:০২ এএম  (ভিজিট : )
দাম কমার পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দাম কমার পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে আবারও সোনার দামে পরিবর্তন এসেছে। ঈদুল আজহার পর বাংলাদেশে সোনার দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২ জুন নতুন মূল্য ঘোষণা করে, যা শনিবার (৬ জুন) পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম ২ জুন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা দামে।এর আগে, গত ২৫ মে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বৃদ্ধি এবং ৩৩ বার দাম হ্রাস করা হয়েছে।অন্যদিকে, ২০২৫ সালে দেশের সোনা বাজারে মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।বাজারসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং ডলারের বিনিময় হার পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে সোনার মূল্য নিয়মিত সমন্বয় করা হচ্ছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৬ জুন ২০২৬, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৯ জিলহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝