প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:১১ এএম (ভিজিট : )
ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,ঢাকা: সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে এই ট্যাক্সেশনে বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (৩ জুন) রাতে ঢাকার একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ (ডিএফআই) আয়োজিত ‘প্রি-বাজেট রাউন্ড টেবিল ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।কর নির্ধারণ প্রক্রিয়ায় দেশে ‘সবচেয়ে বেশি দুর্নীতি’ হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এজন্য সরকার এ প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থার আনার কাজে বেশি গুরুত্ব দিচ্ছে। ‘ট্যাক্সেশন’ ব্যবস্থাকে ডিজিটালের আওতায় আনা সবেচেয়ে বেশি ‘অ্যাপ্রোপিয়েট’।
তিনি আরও বলেন, বন্দরে যে ব্যয় হয় মানুষের, মাল আসার পর থেকে মাল খালাস করা পর্যন্ত, ওর যে ব্যয়- ‘উই ক্যাননট অ্যালাও’। অনেক কাঁচামাল এনে সেগুলো খালাসের আগে যাচাইয়ের জন্য ঢাকায় পাঠাতে হয়। এর ফল পেতে অনেক সময় লেগে যাওয়ায় বন্দর ও ব্যাংকের খরচ বাড়ে। একই সঙ্গে সেসব কাঁচামাল ছাড় হতে দেরি হওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার অভিযোগ অনেক দিনের।
স্ক্যানিং যন্ত্র নষ্টের পেছনে কাস্টমস কর্মকর্তাদের 'ঘুষ খাওয়ার' প্রবণতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কাস্টম হাউজের পণ্য যাচাইয়ের স্ক্যানিং মেশিন নষ্ট থাকার কারণেও একইধরনের হয়রানির শিকার হতে হয় ব্যবসায়ীদের। কেন নষ্ট হয়ে যায়? উই অল আন্ডারস্ট্যান্ড। স্ক্যানিং মেশিন কাজ করলে তো পাম গ্রিসিং হবে না। সো, স্ক্যানিং মেশিন গোজ আউট অব অর্ডার।এ দুই বিষয়ের সমাধানে ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। এনবিআর চেয়ারম্যানকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, কাস্টমসের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পলিসি মেকিং। কারণ এটাই সেই জায়গা যেখান থেকে সবকিছু 'রং' হয়। যারা পলিসি মেক করে ওদের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, মানুষ, চাহিদা–আই মিন, দে ডোন্ট নো দ্য 'ডিএনএ অব বাংলাদেশ'। সুতরাং আমরা বলছি, ঠিক আছে, পলিসি মেকিং উইল নট বি ডান, ক্যাননট বি ডান সোললি বাই দ্য ব্যুরোক্র্যাটস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জিলহ্বজ, ১৪৪৭