প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:২৬ এএম (ভিজিট : )
উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, আনন্দে আত্মহারা তারা
তাজাখবর২৪.কম,ঢাকা: ঢাকার কড়াইল বস্তিবাসীর চোখেমুখে এখন ঈদ আনন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি মঙ্গলবার (১০ মার্চ) মহাখালীর টিঅ্যান্ডডি কলোনী মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে জমা হয়েছেন নিম্নআয়ের সাধারণ মানুষ।মঙ্গলবার (১০ মার্চ) সকালে মহাখালীর টিঅ্যান্ডডি কলোনী মাঠে জমা হয়েছেন নিম্নআয়ের সাধারণ মানুষ। তাদের অনেকের মুঠোফোনেই টাকা জমা হওয়ার সরকারি বার্তা পৌঁছেছে বলে জানা যায়।ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তায় আনন্দ অশ্রু তাদের চোখে।সহায়তার টাকায় কেউ বা স্বপ্ন দেখছেন ওষুধের ব্যয় মেটানোর আবার কেউ কিছুটা সঞ্চয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।
চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে এবার।পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।আজই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জানা গেছে ফ্যামিলি কার্ডে বিতরণে থাকবে না কোনো দলীয় প্রভাব এবং নিশ্চিত করা হবে স্বচ্ছতা।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫শে ফাল্গুন ১৪৩২, ২০ রমজান, ১৪৪৭