শেরপুর সদর-১ আসনের প্রিয় মুখ ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম  (ভিজিট : )
শেরপুর সদর-১ আসনের প্রিয় মুখ ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

শেরপুর সদর-১ আসনের প্রিয় মুখ ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম,শেরপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে শেরপুর সদর-১ আসনের ভোটারদের কাছে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় মুখ হিসেবে ওঠে এসেছেন বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে আগ্রহী বলে স্হানীয়দের সাথে কথা বলে জানাগেছে।ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর জেলাকে চাঁদাবাজি মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি সার্বিক উন্নয়ন ও সাম্প্রতিকদায়িক সম্প্রতি বজায় রাখার অঙ্গীকার করেছেন।তিনি বলেন, সকল ধর্ম ও মতের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ  বন্ধন অটুট রেখে সম্মিলিত ভাবে উন্নয়নের পথে এগিয়ে নিতে চান শেরপুর কে। 

অন্যদিকে সদর আসনের তার প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কার বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের উল্লেখ যোগ্য ভোট ব্যাংক না থাকলেও বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক তৎপরতা লক্ষ করা যাচ্ছে।এছাড়াও জামাতে ইসলামি প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ এর জোড়ালো প্রচারণা না থাকলেও কয়েকটি ইউনিয়নে প্রচুর ভোট রয়েছে তার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমান নির্বাচনী মাঠে স্প্ষ্টভাবেই এগিয়ে রয়েছেন, ধানের শীষের কান্ডারি, জেলা বিএনপির যুগ্নআহব্বায়ক, ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। স্হানীয় জনগনের ভাষ্য মতে, আসন্ন নির্বাচনে বিপুল ভোটে তাকে বিজয়ী করে শেরপুর জেলাকে আধুনিকতা ও সুশাসনের পথে এগিয়ে নিতে চান তারা।ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আরো বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে তিনি সবসময় সকলকে নিয়ে, মিলেমিশে শেরপুরের উন্নয়নের কাজ করে যেতে বদ্ধ পরিকর।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২,২ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝