প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:০৪ পিএম (ভিজিট : )
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর ধর্ষণ, চালকসহ আটক ৩
তাজাখবর২৪.কম,ঢাকা: টাঙ্গাইলে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বাস চালক মো. আলতাফ (২৫), চালকের সহকারী মো. সাগর (২৪) ও মো. রাব্বি (২১)।এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি কলেজের ছাত্রী (২৬) ঢাকার রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে আগে থেকে দুইজন যাত্রী ছিলেন। পথে যাত্রীরা নেমে গেলে কলেজ ছাত্রীকে আটকে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। বাসটি বিভিন্ন জায়গায় ঘুরে ওই নারীকে রাতভর ‘ধর্ষণ’ ও ভিডিও ধারণ করা হয়।তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী পথে করটিয়া আন্ডারপাস এলাকায় সন্দেহজনক অবস্থায় বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। এ সময় চালককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাসটি তল্লাশি করে ওই মেয়েটিকে পাওয়া যায়। পরে মেয়েটির অভিযোগের ভিত্তিতে বাসচালক ও তার দুই সহকারীকে আটক করা হয়। ওসি শরীফ জানান, মেয়েটি টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে। এ ঘটনায় সাভার পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩২,২৪ রজব, ১৪৪৭