প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৫২ এএম (ভিজিট : )
ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি অর্থবছরের ডিসেম্বরের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ে তুলনায় ২৩.৬ শতাংশ বেড়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
এ সময় প্রবাসীরা দেশে ১ হাজার ৭০৭ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৩৮১ মিলিয়ন ডলার।২০২৫-২৬ অর্থবছরের গত ১ জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ১৪ হাজার ৭৪৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরে একই সময়ে ছিল ১২ হাজার ৫১৯ মিলিয়ন ডলার।
তাজাখবর২৪.কম,ঢাকা:মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২,২৪ জুমাদাস সানী, ১৪৪৭