প্রেমিককে নামিয়ে প্রেমিকাকে নিয়ে চলে গেল প্রাইভেটকার, অতঃপর...
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,ময়মনসিংহ : জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোনকলে অপহৃত এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাড়া করা প্রাইভেটকার থেকে প্রেমিককে নামিয়ে দিয়ে ওই তরুণীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবার মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৫টায় একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি এবং তার প্রেমিকা উত্তরার আজমপুর থেকে ভাড়াকৃত একটি প্রিমিও সাদা রঙয়ের প্রাইভেট কারযোগে ময়মনসিংয়ের ত্রিশাল যাচ্ছিলেন। পথিমধ্যে ভরাডোবায় ড্রাইভার চা খেতে চাইলে তিনি এবং ড্রাইভার চা খেতে নামেন। প্রেমিকা গাড়িতে ঘুমাচ্ছিল তাই নামেনি। 

একপর্যায়ে ড্রাইভার গাড়ি থেকে মোবাইল ফোন আনার কথা বলে তার প্রেমিকাকে নিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে যায়। কলার গাড়ির কোন নাম্বার বলতে পারেননি। শুধু বলতে পেরেছিলেন সাদা রঙের টয়োটা প্রিমিও প্রাইভেট কার। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি দ্রুত উদ্ধারের জন্য জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল ফাহিম হোসেন এবং উদ্ধার তৎপরতার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই দিলীপ কুমার বিশ্বাস। 

৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলার প্রতিটি থানার টহল টিম উদ্ধার তৎপরতা শুরুর করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের একটি দল শহরের আকুয়া, হাজিবাড়ি, ফুলবাড়িয়া সড়কের একটি গ্যারেজ থেকে অপহৃত তরুণীকে (১৮) উদ্ধার করে। অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয় এবং অভিযুক্ত গাড়ির চালক মনিরকে (৪৫) গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর বর্ণনামতে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। প্রাথমিকভাবে এ তথ্যের সত্যতা পাওয়া গেছে । এ সংক্রান্তে একটি মামলা করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২,২৩ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝