সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আধাবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৩১ এএম  (ভিজিট : )
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আধাবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আধাবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

তাজাখবর২৪.কম,ঢাকা: সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আজ আধাবেলা সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ থাকবে এবং বসবে না চেম্বার আদালতও।সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সূত্রে বিষয়টি জানা গেছে।রোববার রাত পৌনে ১১টার দিকে এএফএম মেজবাহ উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে এক বার্তায় জানিয়েছে সুপ্রিম কোর্ট বার। তার বয়স হয়েছিল ৮০ বছর।আজ বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাযা অনুষ্ঠিত হবে।
  
সিনিয়র অ্যাডভোকেট এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর দায়িত্ব পালনের পর তাকে আর স্থায়ী বিচারপতি করা হয়নি। এরপর তিনি আবার আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এ আইনজীবী।তার মেয়ে অ্যাভোকেট সীমন্তী আহমেদ জানান, বনানী গোরস্থানে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিনকে দাফন করা হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২,২৩ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝