প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ এএম (ভিজিট : )
হার্টে ব্লক হলে কিছু সংকেত দেয় শরীর। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,স্বাস্থ্য ডেস্ক: হার্টে সমস্যা দেখা দিলে শরীরের কিছু প্রাথমিক লক্ষণ দেখা দিলে বোঝা যায়। তবে অনেকেই বলেন ঘরোয়া কিছু পরীক্ষাতে বোঝার উপায় আছে হার্টে ব্লক হয়েছে কিনা। তার অবশ্য বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই।তবে কিছু সতর্ক সংকেত আছে যেগুলো বাড়িতে লক্ষ্য করলে ব্লকের সম্ভাবনা বোঝা যায়—কিন্তু এগুলো নিশ্চিত পরীক্ষা নয়।
দেখে নিন ব্লক থাকার সম্ভাব্য ৭টি উপসর্গ
যদি নিয়মিত এগুলো থাকে, তবে হার্ট চেকআপ জরুরি মনে করেন বিশেষজ্ঞরা।
১. বুকের মাঝখানে চাপ, ব্যথা বা জ্বালা: হাত, কাঁধ, পিঠ বা চোয়ালে ছড়িয়ে যেতে পারে।
২. সামান্য কাজেই শ্বাসকষ্ট: আগে যেটা করতে পারতেন, এখন করতে গেলে হাঁপিয়ে ওঠা।
৩. হঠাৎ দুর্বলতা বা মাথা ঘোরা: বিশেষত হাঁটাহাঁটি বা সিঁড়ি ওঠার সময়।
৪. অতিরিক্ত ঘাম: স্বাভাবিক পরিবেশে হঠাৎ ঠান্ডা ঘাম।
৫. হার্টবিট বেড়ে যাওয়া বা অনিয়ম: বুক ধড়ফড় করা।
৬. বাম হাত বা কাঁধে টান ও অসাড়তা: বিশেষ করে হাঁটার সময় বাড়ে, বিশ্রামে কমে।
৭. পা ফুলে যাওয়া বা রাতে শ্বাসকষ্ট: হার্ট দুর্বলতার ইঙ্গিত হতে পারে।
কিছু ক্ষেত্রে মনে করা হয়-
সিঁড়ি ওঠার ঘরোয়া পরীক্ষা হার্টের ফিটনেস বোঝার অন্যতম সহজ পদ্ধতি। চারতলা বা প্রায় ৬০ ধাপ সিঁড়ি একটানা উঠে দেখা যেতে পারে শরীর কীভাবে প্রতিক্রিয়া জানায়। যদি ৯০ সেকেন্ডে সিঁড়ি উঠে যেতে পারেন, শ্বাসকষ্ট না হয়, বুকে চাপ বা মাথা ঘোরা না আসে তাহলে বুঝতে হবে হৃদযন্ত্র ভালো কাজ করছে।কিন্তু যদি সিঁড়ি ওঠার সময় বুকে টান ধরে, শ্বাস নিতে কষ্ট হয়, পা ভারী লাগে বা মাথা ঝিমঝিম করে—তাহলে রক্তনালিতে ব্লকেজের ইঙ্গিত মিলতে পারে। এ রকম হলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১৫ই অগ্রহায়ণ ১৪৩২,৮ জুমাদাস সানী, ১৪৪৭