শেষ হলো ঐতিহ্যবাহী রথ উৎসব
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৯:৫৪ পিএম  (ভিজিট : )
শেষ হলো ঐতিহ্যবাহী রথ উৎসব

শেষ হলো ঐতিহ্যবাহী রথ উৎসব

তাজাখবর২৪.কম,ডেস্ক নিউজ: উল্টো রথযাত্রার মধ্যদিয়ে ঢাকার ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী যশ মাধবের রথ উৎসবের আনুষ্ঠানিকতা শেষ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।শনিবার (০৫ জুলাই) সন্ধ্যায় আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম উল্টো রথযাত্রার আচার আচরণ সম্পন্ন হয়।

এ সময় ভক্তবৃন্দ পান চিনি কলা বাতাসা নানা ধরনের প্রসাদ রথে অবস্থানরত দেবতাকে লক্ষ্য করে ছিটিয়ে দেন। এতে অংশ নেন অসংখ্য নর-নারীরা। উলুর ধনী ও শ্রী যশ মাধম স্লোগান দিতে দিতে রশি টেনে ধামরাই বাজারের মধ্যদিয়ে রথ টিকে নিয়ে যাওয়া হয় পূর্বের অবস্থানে।এর আগে গত শুক্রবার শ্রী যশোর মাধবের রথ নামক বাহন টিকে ধামরাই বাজারের মন্দির থেকে রশি দিয়ে টেনে প্রায় পৌনে এক কিলোমিটার দূরে যাত্রাবাড়ী নামক স্থানে মাসির বাড়িতে রেখে আসেন ভক্তবৃন্দরা।
 
সনাতন ধর্ম মতে আষাঢ় শুকলা পক্ষের দ্বিতীয় তিথিতে রথ যুগে দেবতা মাসির বাড়িতে যান। ঠিক ৯ দিন পর উল্টো রথযাত্রায় রথ বহন টিকে টেনে নিয়ে আবার পূর্বের অবস্থানে (মন্দিরে) রেখে আসার মধ্যদিয়ে রথ উৎসবের আচার সম্পন্ন হয়। তবে রথের আচার সম্পন্ন হলেও রথ উৎসবের আমেজ থাকবে আরও একমাস ধরে।ধামরাই বাজারে এ উপলক্ষে বসেছে এক মাসব্যাপী রথ মেলা। যা সর্বজনীন মেলায় পরিণত হয়েছে।
 
উল্লেখ্য যে প্রায় চার শত বছর পূর্বে রথের এই আচার বা আনুষ্ঠানিকতা ধারাবাহিকভাবে ধামরাইয়ের বাজার এলাকায় চলে আসছে।ব্রিটিশ আমল থেকে হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মের এই উৎসব বা রথযানটি ছিল সব চেয়ে বড়। তবে ১৯৭১ সালের আগে সাত তালা ভবন বিশিষ্ট উচ্চতার প্রায় ৭৫ ফিট উচ্চতা সম্পন্ন রথ বাহনটি বিশ্বের এক নাম্বার রথ বাহন হিসেবে ধরা হতো। ১৯৭১ সালে পাকবাহিনী ওই রথটি পুড়িয়ে দয়ে। ২০০৮ সালে পূর্ণ নির্মিত হয়। বর্তমান রথ নামক বাহনটির উচ্চতা প্রায় ৩৭ফিট প্রস্থ ১৮ ফিট ফলে ধামরাইয়ের ঐতিহ্যবাহী এ রথ বাহনটি এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২, ৯মহররম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝