তানভীরের ঘূর্ণিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে চেপে ধরল
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৯:৫২ পিএম  (ভিজিট : )
তানভীরের ঘূর্ণিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে চেপে ধরল

তানভীরের ঘূর্ণিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে চেপে ধরল

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ২৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ। তানভীর ইসলামের নৈপুণ্যে ৬ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। তবে শুরুর হানাটা দিয়েছিলেন তানজিম হাসান সাকিব।ব্যাট হাতে সাকিবের প্রিয় প্রতিদ্বন্দ্বী হয়তো পাথুম নিশাঙ্কা। সাকিব নিজে সবচেয়ে বেশি আউট করেছেন এই ওপেনারকে, নিশাঙ্কাও সবচেয়ে বেশি উইকেট দিয়েছেন বাংলাদেশি পেসারকে। আজকেরটি নিয়ে হলো ৫ ওয়ানডেতে ৪ বার। দলীয় ৬ রানে আউট হওয়ার আগে ৫ রান করেন শ্রীলঙ্কা ওপেনার।পরের ২টি উইকেট—নিশান মদুস্কা ও কুশাল মেন্ডিসকে ফেরান দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তানভীর। মদুস্কাকে করেন তাওহীদ হৃদয়ের ক্যাচ, কুশালকে (৩১ বলে ৫৬) এলবিডব্লিউ। পার্টটাইমার শামিম তুলে নেন দলপতি চারিথ আসালাঙ্কার উইকেট। আসালাঙ্কা আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন।

এরপর আবার পুনরাবৃত্তি হয় তানভীর-চক্রের। এবার তার শিকার হন কামিন্দু মেন্ডিস ও দুনিত ভেল্লালাগে। এদের মধ্যে কামিন্দু ৩৩ ও ভেল্লালাগে ১ রান করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ১৩৭ রান নিয়ে ব্যাট করছে শ্রীলঙ্কা। ১৫ রান নিয়ে জানিত লিয়ানেজ ও ৩ রান নিয়ে ক্রিজে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৯ ওভারে জিততে তাদের করতে হবে আরও ১১২ রান।এর আগে ২৫ বল বাকি থাকতে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২৪৮ রান। সর্বোচ্চ ৬৭ রান আসে এই সিরিজেই অভিষেক হওয়া পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। বাকিদের মধ্যে তাওহীদ হৃদয় ৫১, তানজিম সাকিব ৪৪, জাকের আলী অনিক ২৪ ও শামিম হোসেন ২২ রান করেন। শ্রীলঙ্কার হয়ে ফার্নান্দো ৪ ও হাসারাঙ্গা ৩ উইকেট নেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২, ৯মহররম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝