প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১০:৩৩ এএম (ভিজিট : )
ক্লাব বিশ্বকাপ, মোন্তেররেই হারিয়ে শেষ আটে রিয়ালকে পেল বরুশিয়া ডর্টমুন্ড
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে মাঠে নেমেছিল মোন্তেররেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ম্যাক্সিকান ক্লাবটিকে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদকে পেয়েছে ডটমুন্ড।বুধবার (২ জুলাই) সকালে মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মোন্তেররেই ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডটমুন্ড। দলটির হয়ে জোড়া গোল করেছেন সেরহো গিরাসি।
এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ডর্টমুন্ড। গোল পেতেও বেশি সময় লাগেনি দলটির। ১৪তম মিনিটে আদেয়েমীর বাড়ানো বল থেকে দলকে এগিয়ে দেন সেরহো গিরাসি।তার ঠিক দশ মিনিট পর আবারও আদেয়েমীর অ্যাসিস্ট, এবারেও গোলদাতা গিনি স্ট্রাইকার গিরাসি। পুরো প্রথম হাফ আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল জার্মান ক্লাবটি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডর্টমুন্ড।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে মোন্তেররেই। টানা আক্রমণে তৃতীয় মিনিটেই এক গোল শোধ দেয় তারা। ৪৮তম মিনিটে জার্মান বার্টেরেম গোল করে ম্যাক্সিকান ক্লাবটিকে আশার আলো দেখান। এমন কি, ম্যাচে সমতাও ফিরিয়েছিল তারা। তবে অফসাইডের কারণ গোলটি বাদ হয়ে যায়।ম্যাচ শেষের ঠিক আগে সার্জিও রামোসের একটি হেড পোস্ট ঘেঁষে চলে যায়। শেষ পর্যন্ত আর গোল করে সমতায় ফিরতে পারেনি মোন্তেররেই। এতে ২-১ গোলের ব্যবধানে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো রামোসের দলকে।এদিকে শেষ আটে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে ডর্টমুন্ড। যারা এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। রাতের ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২,৬ মহররম, ১৪৪৭