আজকের আবহাওয়া
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৩:৫৯ পিএম  (ভিজিট : )
আজকের আবহাওয়া

আজকের আবহাওয়া

তাজাখবর২৪.কম,প্রকৃতি-পরিবেশ ডেস্ক: দেশের কয়েকটি বিভাগের বিভিন্ন জেলার ওপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার আগে খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে।মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।পোস্টে তিনি জানান, সন্ধ্যার পর থেকে বুধবার (২ জুলাই) সকাল ৬টার মধ্যে ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে।বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর ওপরে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলে পোস্টে জানান এই আবহাওয়াবিদ।

খুলনা বিভাগ: খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল (সম্ভব্য সময় দুপুর ২টার পর থেকে বিকেল ৬টা)।

ময়মনিসংহ বিভাগ: ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা (সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে বিকেল ৬টা)। শেরপুর, জামালপুর জেলা (সম্ভব্য সময় রাত ১০টার পর থেকে বুধবার সকাল ৬টা)।

সিলেট বিভাগ: মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা (সম্ভব্য সময় দুপুর ২টার পর থেকে বিকেল ৬টা)। সুনামগঞ্জ ও সিলেট জেলা (সম্ভব্য সময় রাত ১০টার পর থেকে বুধবার সকাল ৬টা)।

ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ ও গাজীপুর জেলা (সম্ভব্য সময় দুপুর ২টার পর থেকে বিকেল ৬টা)।

বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি জেলা (সম্ভব্য সময় দুপুর ২টার পর থেকে বিকেল ৬টা)।

রংপুর বিভাগ: দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা (সম্ভব্য সময় রাত ১০টার পর থেকে বুধবার সকাল ৬টা)।

রাজশাহী বিভাগ: বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ জেলা (সম্ভব্য সময় রাত ৮টার পর থেকে বুধবার সকাল ৬টা)।

চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কক্সবাজার, বান্দরবন (বৃষ্টিপাতের অল্প সম্ভাবনা রয়েছে দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে)।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ই আষাঢ় ১৪৩২,৫ মহররম, ১৪৪৭


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝