নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ২:২৬ পিএম  (ভিজিট : )
নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩

নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩

তাজাখবর২৪.কম,যশোর: যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে ২ প্রকৌশলীসহ তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন বিল্ডিং ফর ফিউচারে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত।নিহতরা হলেন- প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার বাসিন্দা মিজানুর রহমান (৩৫), সাইট ইঞ্জিনিয়ার দিনাজপুরের বাসিন্দা আজিজুল ইসলাম ও নির্মাণশ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা নুরু (৪৫)। তবে তাদের পুরো ঠিকানা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ওই ভবনের শ্রমিকরা জানান, মঙ্গলবার সকালে তারা ৫ম তলার পশ্চিমাংশে নির্মাণকাজ করছিলেন। এ সময় ভবনটির নির্মাণাধীন কার্নিশ ভেঙে ৩ জন নিচে পড়ে যান। গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ৩ জনকেই মৃত ঘোষণা করেন।এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, নিহত ৩ জনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। তিনি আরও বলেন, নিহতের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ই আষাঢ় ১৪৩২,৫ মহররম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝