গোবিন্দগঞ্জ ৬বছরের শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে ধর্ষক নিহত
তাজুল ইসলাম প্রধান, তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল আকন্দ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।২৯ জুন শনিবার রাত ১২ দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া এ গ্রামে ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, শনিবার রাতে এলাকাবাসী শিশু ধর্ষনের অভিযুক্ত হাবিল মিয়াকে দরবস্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে আটক করে এবং পিটুনি দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাবিল মিয়া (৫০) একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। স্থানীরা জানান,২৮ জুন শুক্রবার বিকালে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের একটি শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তার পর থেকেই তিনি পালিয়ে ছিলেন। এ ঘটনায় ধর্ষিতার পরিবার ও স্থানীয়রা প্রথমে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করে।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ২৯ জুন ২০২৫, ১৫ই আষাঢ় ১৪৩২,৩ মহররম, ১৪৪৬