আহসান আহমেদ,তাজাখবর২৪.কম,ঢাকা: একজন সৎ ও মানবিক ট্রাফিক পুলিশ অফিসার (টিআই) রাসেল যার ব্যবহার আপনাকে অবশ্যই মুগ্ধ করবে।গত ১৩ জুন বৃহস্পতিবার বিকালে গণভবন সংলগ্ন লেকের পাড়ের সিগন্যালে তাহার সাথে দেখা আমার। সিগন্যালের ঠিক ৫০ মিটার আগে ৫-৬ জন ট্রাফিক পুলিশ অফিসার কে দেখতে পাই। অসংখ্য এলোপাথাড়ি সিএনজি গুলোর প্রতিযোগিতার ভিড়ে আমি আমার প্রাইভেট কার চালাতে গিয়ে রাস্তার মাঝের ডাবল দাগ কখন যে ক্রস করে সামনে এগুতে থাকি তার ইয়ত্তা নাই। সামনে আসতেই দাঁড়ানোর সিগন্যাল। গাড়ি সাইড করতেই পুলিশ অফিসার ভদ্রলোক জানালার পাশে এসে দাঁড়ায়। আমি জানালা খুলে সিগন্যালের কারন জানতে চাই। তিনি আমাকে হাসিমুখে পাল্টা প্রশ্ন করেন আপনিই বলুন কেন আপনাকে দাড় করিয়েছি? আমি বললাম গাড়ির কাগজ চেক করতে চান হয়ত। তিনি বললেন না। তখন আমার মনে হল ডাবল দাগ ক্রস করার কথা বললাম।
তখন উনি বল্লেন কাগজ বের করে দেখাতে। আমি কাগজ নিয়ে গাড়ি থেকে বের হতে উদ্ধত হলাম। উনি আমাকে বললেন আপনার নামার প্রয়োজন নেই। কিন্তু আমি উনাকে পালটা সম্মান দেখিয়ে কাগজসহ গাড়ি থেকে বের হলাম। ভদ্রলোক অফিসারকে শুধু একবার অনুরোধ করলাম মামলা না করতে। তিনি হাসিমুখে বল্লেন, আমরা এতগুলো অফিসার ঈদের ছুটি বাদ দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত। মামলা না করলে কি হয়? তখন তিনি জানতে চাইলেন কি করেন? আমি পরিচয় দিলাম পেশা সাংবাদিকতা। সম্মানের সাথে জানতে চাইলেন, কোন পত্রিকায় আছেন?
আমি উত্তরে বললাম,দৈনিক তাজাখবর এ। তারপর বললেন আপনারাতো আমাদের নিয়ে কিছু লিখেন না। আমি বললাম বিভিন্ন সময় ঘটনার পরিপ্রেক্ষিতে লিখা হয়। তখন উনি বললেন আমাদের নিয়ে একটি ভালো কিছু লিখুন। কবে লিখবেন বলে যান। আমি উনাকে কথা দিলাম ৭ দিনের মধ্যেই লিখব। আমাকে হয়রানি না করে সম্মানজনক মানবিক আচরণের মাধ্যমে সচেতন করেন। পুলিশের প্রতি আমাদের আরো সম্মান এবং শ্রদ্ধাবোধ বাড়িয়ে দিলেন। স্যালুট মানবিক পুলিশ অফিসার রাসেল কে। ওনারমতো প্রতিটি পুলিশ সদস্যের আচরণ যেন মানবিক হোক সেই প্রত্যাশা দেশের সকল সাধারন নাগরিকদের। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরাও আছি আপনার সাথে সবসময় সবখানে তাজাখবর।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২,১৮ জিলহজ, ১৪৪৬