না ফেরার দেশে চলে গেলেন জুলাইযোদ্ধা ইমরান
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১০:১০ পিএম  (ভিজিট : )
না ফেরার দেশে চলে গেলেন জুলাইযোদ্ধা ইমরান

না ফেরার দেশে চলে গেলেন জুলাইযোদ্ধা ইমরান

তাজাখবর২৪.কম,ময়মনসিংহ: জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার গাজীপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত গার্মেন্টসকর্মী ইমরান হোসাইন (৩০) মারা গেছেন।শনিবার (১৪ জুন) ভোররাতে গাজীপুরের বাসায় মৃত্যুবরণ করেন তিনি। পরে দুপুর ২টার দিকে জানাজা শেষে কিশোরগঞ্জের পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুল্লী ইউনিয়নের চপই মোহনপুর নিজগ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।নিহত ইমরান হোসাইন চপই মোহনপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন গার্মেন্টসকর্মী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের চপই মোহনপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গাজীপুরে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন গার্মেন্টসকর্মী ইমরান। পরবর্তীতে চিকিৎসার অভাবে শনিবার ভোররাতে গাজীপুরের বাসায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।এ দিকে জুলাই যোদ্ধা ইমরান হোসেনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কিশোরগঞ্জে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক অভি চৌধুরী। 

তিনি বলেন, তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের চপই মোহনপুর গ্রামে হলেও কিশোরগঞ্জ সদর উজেলার একেবারে পাশেই। এভাবে চিকিৎসার অভাবে একজন জুলাইযোদ্ধার মৃত্যু হবে তা এই সময়ে কাম্য নয়। মৃত্যুর সময় বুকে ছররা গুলির স্প্রিন্টার থাকায় প্রচন্ড ব্যাথা ছিল। তার স্ত্রী-সন্তানের পাশে সরকার দাঁড়াবে সেটাই প্রত্যাশা করি।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৪ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২,১৭ জিলহজ, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝