সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১০:৩৯ এএম  (ভিজিট : )
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

তাজাখবর২৪.কম,প্রকৃতি-পরিবেশ ডেস্ক:  ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের সঙ্গে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।এছাড়া দিনের তাপমাত্রা কমতে পারে এবং দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হয়ে পারে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১২ মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২, ১৩ জিলকদ, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝