তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১৭৯। আর দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ।শনিবার (৩ মে) সকাল ৮টার পর সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা গেছে। একিউআই সূচক অনুযায়ী, দূষিত শহরের শীর্ষে থাকা বাগদাদের স্কোর ২০৪, যা খুবই অস্বাস্থ্যকর। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯৩। তৃতীয় নম্বরে রয়েছে ঢাকা। আর চতুর্থ স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের বায়ুর স্কোর ১৫৫। পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ (স্কোর ১৩৭)।
যখন দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বাতাসের গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১ থেকে বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৩ মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২, ৪ জিলকদ, ১৪৪৬