হরিরামপুরে ঝিট্'কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:৫৫ পিএম  (ভিজিট : )
হরিরামপুরে ঝিট্'কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

হরিরামপুরে ঝিট্'কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

তাজাখবর২৪.কম,দেওয়ান মিজানুর রহমান,মানিকগঞ্জ: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং ৭৩- আইন/২০২৪ এর  ৬৪(১) ধারা অনুযায়ী প্রদীপ্ত মানিকগঞ্জ জেলার  হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিট্'কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন হয়েছে।  অনুমোতিপ্রাপ্ত এডহক কমিটির সভাপতি  (বিএ, এল. এলবি) মোঃ হুমায়ুন কবির, সাধারণ শিক্ষাক সদস্য পারভীন সুলতানা, অভিভাবক সদস্য এস.এম জাফর আলম,  সদস্য সচিব  ও  প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (বি.এ,বি-এড) রেজা সাইফুল ইসলাম।    

অভিযোগ উঠেছে, স্বৈরশাসক সাবেক রাষ্ট্রপ্রধান  শেখ হাসিনা সরকারের আওয়ামী জাহেলি লীগ যুগে  বি.এড ডিগ্রি ছাড়া মোঃ সোহ্'রাব  উদ্দিন  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ২০১৫ খ্রিষ্টাব্দের  ১৩ জুলাই   হইতে ২০২২ খ্রিষ্টাব্দের ২৬ ডিসেম্বর পর্যন্ত   ঐতিহ্যবাহী ঝিট্'কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে  রহস্য জনক ভাবে কর্মরত ছিলেন।  তাঁর  ঝুঁকিভর্তি অনিয়মের পরে বর্তমান  ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক  রেজা সাইফুল ইসলাম স্বচ্ছতার  সাথে দায়িত্ব পালনে একটুও কার্পণ্য করছেন না বলে   শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের কাছে  প্রশংসার দাবিদার।  সদস্য সচিব ও  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক   রেজা সাইফুল ইসলাম বলেন, এডহক কমিটি ইস্যুর তারিখ হইতে ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে। এ মেয়াদ কালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। 

এ মেয়াদ কালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি/ স্বীকৃতি বাতিলসহ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি  বন্ধ করা হবে।  তিনি আরো বলেন,গুরুত্বপূর্ণ তথ্য হলো শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকের শুন্য পদটি পূর্ণ করতে মাননীয় অন্তর্বতীকালীন সরকারের প্রতি বিশেষ অনুরোধ  জানিয়েছেন তিনি। সমাজের বিশিষ্ট জনেরা বলেন, ঝিট্'কা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েও প্রধান শিক্ষক পদ  শূন্য থাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানেও  প্রধান শিক্ষক আবশ্যক। উল্লেখ্য নতুন ধারায় শিক্ষা প্রতিষ্ঠানটিকে অনেক অনেক দিন পূর্বের  ঈর্ষনীয় সাফল্য অর্জনে  অনন্য শিক্ষার উন্নতির লক্ষ্যে  এডহক কমিটিকে   ফুলেল শুভেচ্ছা ও উষ্ণঅভিনন্দন জানিয়েছেন তাঁরা।

তাজাখবর২৪.কম,ঢাকা:বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১,১৮ রমজান, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝