মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩২ পিএম  (ভিজিট : )
মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম,মানিকগঞ্জ: ১০ ফেব্রুয়ারি রোজ সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসক  কক্ষে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.  মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের একান্ত সচিব মোঃ কামরুজ্জামান ,ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুস আলী, মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোহাম্মদ আলী , জেলা নির্বাচন অফিসার মোঃ নাজিম উদ্দিন প্রমুখ । 

উল্লেখ্য, অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেন , ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোন বিকল্প নেই। এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছে প্রায় ১৬ লাখ মৃত ভোটার।  ২০২৫ উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক  কক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমাদের ভালো একটা নির্বাচন এবং অতীতের গ্লানি মুছে ফেলতে  কি কি করণীয় তা আমরা অনুশীলন করে রেখেছি।  সংস্কার প্রতিবেদন অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো এবং তা অনুযায়ী কাজ করবো।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭শে মাঘ ১৪৩১, ১০ শাবান, ১৪৪৬

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝