মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: নবগঠিত চকরিয়া মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডলনীঘোনা এলাকায় একটি প্রবাসীর বসতঘরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় ডাকাতরা প্রবাসীর ঘরে থাকা মা ও মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৬ জনকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।মঙ্গলবার (৯ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে ডাকাতির ঘটনা টি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটককৃতরা হলেন—পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলাম কাদেরের ছেলে রেজাউল, কদ্দাছড়া গ্রামের বশির আহমদের ছেলে মেহেদী, ডলনীঘোনা গ্রামের মৃত আলমের ছেলে বাবুসহ কেফায়েত, তানজিদ ও মনিরুল আলমের ছেলে।স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে সংঘবদ্ধ একটি দল প্বরবাসীর বসতঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে। এ সময় ঘরের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি প্রবাসীর ঘরে থাকা মা ও মেয়ের ওপর নির্যাতন চালানো হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে ৬ জনকে আটক করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
চকরিয়া থানা পুলিশের অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।এদিকে, নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।