গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ মালামাল লুট
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:০০ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ  মালামাল লুট

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ মালামাল লুট

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি উপজেলার দরবস্ত ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অবস্থিত গোবিন্দগঞ্জ উপজেলার প্রথম সাবেক চেয়ারম্যান মরহুম মজিবর রহমানের বাড়িতে ঘটে।পরিবার সূত্রে জানা যায়, গত ৭ জুন (রবিবার) রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। মরহুম মজিবর রহমানের স্ত্রী জানান, গভীর রাতে পাশের কক্ষে শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘরের দরজা খুলে বাইরে বের হলে ডাকাত দলের সদস্যরা তাকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। একই সঙ্গে তার ছেলেকেও অন্য একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।

এ সময় ডাকাতরা ঘরে থাকা একটি পালসার মোটরসাইকেল, একটি ল্যাপটপ, দুটি দামি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যপাড়া গ্রামে সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি, ডাকাতি ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা ওসি মোজাম্মেল হক  বলেন,  আমরা ঘটনাস্থলে  সরজমিনে গিয়ে  তদন্ত করে  আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২২ জিলহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝