হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের সদস্যরা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নিহত হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ৯টা) দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো চারবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। তিনি বলেন, দেশে নির্বাচনের আমেজ থাকায় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত বিলম্বিত করা হচ্ছে।তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সরকার ব্যস্ত থাকলেও, যাদের মাধ্যমে দেশে সরকার এসেছে এবং রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারছে, সেই সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর কেউই এই হত্যাকাণ্ডে উদ্যোগ নিচ্ছে না।

সরকারকে হুঁশিয়ার করে তিনি জানান, দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও বিচার নিশ্চিত না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন তারা।ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে ইনকিলাব মঞ্চ শুরু থেকেই সহযোগিতা করে আসছে। কিন্তু হাদি হত্যার বিচার প্রশ্নে সবাই বারবার পিছিয়ে যাচ্ছে। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের তদন্ত দাবি করেন।

তিনি আরও বলেন, অসহযোগিতা অব্যাহত থাকলে সারা দেশের জনগণকে সঙ্গে নিয়ে যমুনার সামনে বৃহত্তর অবস্থান কর্মসূচি দেওয়া হবে এবং পরিস্থিতির দায়ভার সরকারের ওপরই বর্তাবে।এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়, শত শত পুলিশ ও বিভিন্ন বাহিনীর সদস্য দিয়ে অবস্থানকারীদের চারপাশ ঘিরে রাখা হয়েছে। সেখানে দাবি করা হয়, লাঠিসোঁটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে। পোস্টে বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তে হস্তান্তর না করা পর্যন্ত কোনো অবস্থাতেই তারা অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২,১৬ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝