গোবিন্দগঞ্জে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগে রাস্তার কাজ বন্ধ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে নিম্নমানের ইট  ও খোয়া ব্যবহারের অভিযোগে রাস্তার কাজ বন্ধ

গোবিন্দগঞ্জে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগে রাস্তার কাজ বন্ধ

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গাইবান্ধা(গোবিন্দগঞ্জ): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে ফাঁসিতলা থেকে কোচাশহর পর্যন্ত সড়কের রিপেয়ারিং কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা কাজ বন্ধ করে দেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজের দায়িত্ব পেয়েছেন উপজেলার স্থানীয় ঠিকাদার। তবে কাজ শুরুর পর থেকেই রাস্তায় ২ ও ৩ নম্বর মানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।স্থানীয় বাসিন্দারা জানান, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করলে নতুন করে সংস্কার করা সড়ক অল্প সময়েই চলাচলের অযোগ্য হয়ে পড়বে। এতে সরকারি অর্থের অপচয় হবে এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ভোগান্তিতে পড়বেন।এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনিক তদারকি দুর্বল হওয়ায় কিছু অসাধু ঠিকাদার ও সংশ্লিষ্টদের যোগসাজশে বিভিন্ন উন্নয়নকাজে অনিয়মের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে কোটি কোটি টাকা ব্যয় করেও সড়কের স্থায়িত্ব নিশ্চিত করা যাচ্ছে না।স্থানীয় জনগণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২,১৬ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝