প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম (ভিজিট : )
সংবাদ সম্মেলন শেষে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর নির্বাচনী ইশতেহার ঘোষণা
উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম, পাংশা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নাসিরুল হক সাবু সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পাংশা নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তার ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন।ইশতেহারে নাসিরুল হক সাবু শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে রাজবাড়ী-২ আসনকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত এলাকায় রূপান্তর করা হবে।”
তার ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে— শিক্ষার্থী ও তরুণদের জন্য অঙ্গীকার : অত্র এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস মুক্ত করে শিক্ষার নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। নারীদের জন্য অঙ্গীকার : নারী শিক্ষার্থী সহ সকল নারীদের জন্য ইভটিজিং মুক্ত নিরাপদ সামাজিক তোলা হবে। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য অঙ্গীকার : বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মানসিক হারে প্রদত্ত সরকারি ভাতা উপযুক্ত ব্যক্তিদের কাছে সঠিকভাবে পৌঁছে দেয়া হবে।পেশাজীবী ও শ্রমিকদের জন্য অঙ্গীকার: পেশাজীবীরা বিশেষ বেসরকারি স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অবসর গ্রহণপর পর তাদের প্রাপ্য এককালীন ভাতা বা অনুদান দ্রুত পেতে আন্তরিকভাবে চেষ্টা করা হবে। শিশুদের জন্য অঙ্গীকার : শিশুদের মানসিক বিকাশে প্রাকৃতিক পরিবেশে শিশু পার্ক ও খেলার মাঠ তৈরি করা হবে। কৃষকদের জন্য অঙ্গীকার: কৃষির আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের জন্য অঙ্গীকার: সকল প্রকার ব্যবসায়ীদের জন্য সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা হবে। অমুসলিমদের জন্য অঙ্গীকার : সকল অমুসলিম নাগরিকদের মুসলিমদের মতো সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সার্বজনীন অঙ্গীকার: পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি এলাকাকে সম্পূর্ণরূপে চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত, ঘুষ- দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য। দলীয় স্বার্থ নয়, জনগণের স্বার্থই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”এ সময় স্থানীয় উপস্থিত ছিলেন, এ আর মাহমুদুল হক রোজেন, নাজিমুদ্দিন ওহাব, ডালু, আরিফুল ইসলাম, মুরাদসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং নাসিরুল হক সাবুর সমর্থকরা উপস্থিত ছিলেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২,১৬ শাবান, ১৪৪৭