ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৪ এএম  (ভিজিট : )
রাজধানীর শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীর শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা-

বিএনপির কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় জাসাসের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নতুন পাঁচটি নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।এদিকে, জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে বিকেল ৩টায় গুলশান-১ (নাভানা টাওয়ার) এর সামনে থেকে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ শুরু হবে।এছাড়া বিকেল ৪টায় তারেক রহমানের পক্ষে ইসিবি চত্বর এলাকায় লিফলেট বিতারণ ও গণসংযোগ করবেন ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মসূচি
রেলওয়ে ভবনে জোহরের সালাত আদায় এবং কর্মচারী, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। দুপুর ২টা থেকে গণপূর্ত থেকে নির্বাচনী গণসংযোগ করবেন তিনি। বিকেল ৩টায় নেতার মাজার ও হাইকোর্ট কলোনিতে নির্বাচনী জনসংযোগ করবেন নাসীরুদ্দীন।এ ছাড়াও বিকেল ৪টায় ঢাকা ট্রেড সেন্টারে আসরের নামাজ আদায় ও নির্বাচনী জনসংযোগ করবেন এনসিপির মুখ্য সমন্বয়ক। কাকরাইল মসজিদে মাগরিবের নামাজ আদায় করবেন তিনি।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২,১৬ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝