ট্রেলারে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০০ পিএম  (ভিজিট : )
বায়োপিক ‘মাইকেল’র ট্রেলারে জাফার জ্যাকসন। ছবি: সংগৃহীত

বায়োপিক ‘মাইকেল’র ট্রেলারে জাফার জ্যাকসন। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে বিশ্বখ্যাত ‘কিং অব পপ’ তারকার বায়োপিক ‘মাইকেল’র ট্রেলার। ট্রেলারে যেন সংগীত ইতিহাসের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের পূর্ণজন্ম খুঁজে পেলেন মাইকেল ভক্তরা।রোববার (২ ফেব্রুয়ারি) রাতে লায়নসগেট মুভিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘মাইকেল’র ট্রেলার। ২ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারেই চমকে যান মাইকেল প্রেমীরা। ট্রেলার মুক্তির এক দিন পেরোতেই ৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে সিনেপ্রেমীদের দর্শকের।

বিগ বাজেটের সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন গায়কেরই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। সিনেমায় জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও প্রতিটি স্টেপে জীবন্ত হয়ে উঠেছেন মাইকেল।অল্প সময়ের ট্রেলারেই মিললো গায়কের ছোটবেলা, বেড়ে ওঠা, গানের জগতে আসা আর জয় করা কোটি ভক্তের হৃদয়ের মুহূর্ত। মৃত্যুর ১৬ বছর পর রুপালি পর্দায় যেন জীবন্ত হয়ে উঠলেন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী মাইকেল জ্যাকসন।
 
নানা নাটকীয়তায় ভরপুর বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। ট্রেলারের স্বল্প সময়ের মধ্যেই কিংবদন্তির শৈশব, কৈশোর আর তারুণ্যকে এক সুতায় বেঁধেছেন নির্মাতা।চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। কেন্দ্রীয় চরিত্র জাফার ছাড়াও সিনেমাতে দেখা যাবে নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো অভিনয়শিল্পীদের।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ জুন, লস অ্যাঞ্জেলেসে তীব্র প্রোপোফল এবং বেনজোডিয়াজেপাইন নেশার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। তাকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী মুক্তি পাবে চলতি বছরের আগামী ২৪ এপ্রিল।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১শে মাঘ ১৪৩২,১৫ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝