দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট 
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৫ পিএম  (ভিজিট : )
ফাইল ছবি

ফাইল ছবি

তাজাখবর২৪.কম,ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালটের ভোট দেশে পৌঁছেছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।ইসি জানায়, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯টি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন প্রবাসী। বাংলাদেশে এসেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট। রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে ৪১ হাজার ১৭৮টি পোস্টাল ভোট।

ইসি আরও জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন, পোস্ট অফিসে জমা দিয়েছেন ১ লাখ ৪ হাজার ১৬৫ জন। রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ১২ হাজার ৯১৫ জন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১শে মাঘ ১৪৩২,১৫ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝