‘ও রোমিও’ নিষিদ্ধের দাবিতে আদালতে আবেদন
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪১ পিএম  (ভিজিট : )
‘ও রোমিও’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

‘ও রোমিও’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা শহিদ কাপুর অভিনীত নতুন সিনেমা ‘ও রোমিও’ নিষিদ্ধের দাবি উঠেছে ভারতের মুম্বাই আদালতে। সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়েছেন হুসেন উস্তারার মেয়ে সনোবর শেখ।ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) সনোবর শেখ আদালতে দাবি করেন,‘ও রোমিও’ সিনেমাটি হুসেন উস্তারার বায়োপিক। অথচ পরিবারের কোনো সদস্যদের কাছেই সিনেমাটি নির্মাণের অনুমতি নেননি এ সিনেমার প্রযোজক ও পরিচালক।
 
সনোবর শেখ আদালতে আরও দাবি করেন, অননুমোদিত বায়োপিকে তার বাবাকে একজন গ্যাংস্টার হিসেবে তুলে ধরা হয়েছে। যা হুসেন উস্তারার চরিত্রকে নেতিবাচক করে তুলবে। সিনেমায় মিথ্যা ও ক্ষতিকারক দৃশ্য থাকায় এতে তার পরিবার ও সন্তানদের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন।সবশেষে তিনি যুক্তি দেন, হুসেন উস্তারা আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা কর্মকর্তাদের অপরাধ প্রতিরোধে সহায়তা করেছিলেন। তাই সিনেমায় তাকে নেতিবাচকভাবে চিত্রিত করা উচিত নয়। উল্লিখিত কারণ দেখিয়ে সিনেমাটি নিষিদ্ধের দাবি তোলেন সনোবর শেখ।
  
আদালতে সিনেমাটি নিষিদ্ধের দাবির আগে গত মাসে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। ওই নোটিশে নির্মাতার কাছে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন হুসেন কন্যা।এদিকে নির্মাতা বিশাল ভরদ্বাজ বলছেন, সিনেমাটি নির্মাণে পরিবারের কোনো অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেননি তারা। কারণ তাদের নির্মিত সিনেমাটি  ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ নামে একটি বইয়ের উপর ভিত্তি করে তৈরি। হুসেন জৈদির তার বইটি লেখার সময় অবশ্যই অনুমতি নিয়েছিলেন। তাই বই থেকে সিনেমাটি নির্মাণে আপত্তি জানানো অযৌক্তিক বলে দাবি করেন নির্মাতা।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০শে মাঘ ১৪৩২,১৪ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝