টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ এএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,ঢাকা: নতুন বছরের শুরুতেই ভ্রমণ বা পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা থাকলে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। সামান্য কৌশল অবলম্বন করলেই মিলতে পারে টানা চার দিনের ছুটি।ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে নির্বাহী আদেশে আগামীকাল ৪ ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।এর সঙ্গে যদি ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নেওয়া হয়, তাহলে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার যা সাপ্তাহিক ছুটি।

ফলে মাত্র এক দিনের ছুটি নিয়েই সরকারি চাকরিজীবীরা ভ্রমণ, বিশ্রাম কিংবা ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য চার দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন।এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরে মোট সাধারণ ছুটি রয়েছে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলেছে।এ ছাড়া আসন্ন বছরে ধর্মীয় ছুটির হিসাবে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০শে মাঘ ১৪৩২,১৪ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝