পবিত্র শবে বরাতে বিএনপি মহাসচিবের বাণী
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৯ এএম  (ভিজিট : )
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

তাজাখবর২৪.কম,ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন তিনি।সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি মহাসচিবের পৃথক বাণী গণমাধ্যমে পাঠানো হয়।

পৃথক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ও মুক্তির রজনী হচ্ছে শবে বরাত। আল্লাহ তা’আলা শবে বরাতের রাতে তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং অবিশ্বাসী বিদ্বেষপোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। রিজিকপ্রার্থীদের তিনি রিজিক দান করেন, বিপদগ্রস্তকে তিনি বিপদমুক্ত করেন।’তিনি বলেন, ‘ইসলাম মানুষকে ইনসাফ ও ভারসাম্যপূর্ণ জীবন বিধান প্রদান করে। নিজেদের সকল অমঙ্গল থেকে রেহাই পেতে নিষ্কলুষ, নিষ্পাপ পথে চলার জন্য মুসলমানরা এই রাতে আল্লাহ’র কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন। এই রাতে মুমিন-মুসলমানরা সরল-সোজা পথে ও নিষ্কলুষ জীবন-যাপনের কামনায় আল্লাহ’র কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন।’

তিনি বলেন, ‘এই পবিত্র রাত ক্ষমার রাত হিসেবে বিবেচিত। শবে বরাত সৌভাগ্যের রজনী, যা আলোকোজ্জ্বল ও মহিমামন্ডিত। এই রাতে সবার জীবনে নেমে আসুক সুখ-শান্তি-সমৃদ্ধি ও কল্যাণের বারিধারা। আমি আল্লাহ’র দরবারে কায়মনোবাক্যে সেই মোনাজাত করি।’বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এই রহমত ও বরকতের রজনীতে আল্লাহ’র নির্দেশিত পন্থায় আমরা সবাই মানব জাতির কল্যাণে কাজ করে যাবো। এজন্য আল্লাহ’র নিকট ধৈর্য্য ও উদ্যম কামনা করছি। পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।’

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০শে মাঘ ১৪৩২,১৪ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝