ঢাকায় ২০০ টাকা দিয়ে দেখা যাবে বিপিএল, টিকিট কাটবেন যেভাবে
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম  (ভিজিট : )
ঢাকায় ২০০ টাকা দিয়ে দেখা যাবে বিপিএল, টিকিট কাটবেন যেভাবে

ঢাকায় ২০০ টাকা দিয়ে দেখা যাবে বিপিএল, টিকিট কাটবেন যেভাবে

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছিল বিপিএলের ১২তম আসর। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব। এই পর্বের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ঢাকা পর্বের ম্যাচগুলো সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে। গ্র‍্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ। এই গ্যালারির টিকিটের জন্য দর্শককে গুনতে হবে ২ হাজার টাকা।আন্তর্জাতিক গ্যালারি উত্তর পার্শ্বের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা। দক্ষিণ দিকের আন্তর্জাতিক গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০টাকা। আন্তর্জাতিক লাউঞ্জের টিকিটের দাম ১ হাজার টাকা। ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা করে। তবে শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের দাম আরও ১০০ বেশি।  শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ৩০০টাকা করে পাওয়া যাবে। আর সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট।আগামী ১২ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হবে। শুধু অনলাইনেই পাওয়া যাবে টিকিট। টিকিট কিনতে যেতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd- এ।আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হিবে বিপিএলের ঢাকা পর্ব। রাউন্ড রবিন লিগের শেষ অংশসহ টুর্নামেন্টের ফাইনাল-প্লে অফ সবই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা:  রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২, ২০ রজব, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝