দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:১৮ এএম  (ভিজিট : )
দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

তাজাখবর২৪.কম,ঢাকা: বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের রাজধানী ঢাকা। আর শীত মৌসুম এলেই এই মেগাসিটির বায়ু দূষণের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। ব্যতিক্রম ঘটছে না এবারও। ভয়াবহ মাত্রায় বাড়ছে বায়ুদূষণ; দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে এই শহর। আর আজ রোববার (১১ জানুয়ারি) দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকা।আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে থাকা বাংলাদেশের রাজধানীর স্কোর ২৩৫। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত শনিবার এই শহরের স্কোর ছিল ১৯৩।অন্যদিকে ২৩০ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি। এছাড়া, ২১৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনামের হেনোয় ও ২০১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে চীনের চেংডু। বায়ুমানের স্কোর অনুযায়ী, এ তিন শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

 ১৮০ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে আছে ভারতের আরেক শহর কলকাতা, ১৭৭ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে আছে মিশরের কায়রো, ১৭৬ স্কোর নিয়ে নবম অবস্থানে আছে সেনেগালের ডাকার আর ১৭৪ স্কোর নিয়ে দশম অবস্থানে আছে চীনের আরেক শহর চংচিং। বায়ুমানের স্কোর অনুযায়ী, এই ছয় শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য।উল্লেখ্য, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।অন্যদিকে, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

তাজাখবর২৪.কম,ঢাকা:  রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২, ২০ রজব, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝