নবম শ্রেণীর দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:২৪ এএম  (ভিজিট : )
নবম শ্রেণীর দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নবম শ্রেণীর দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

তাজাখবর২৪.কম,ঢাকা:  পটুয়াখালীর বাউফলে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে একই সাথে নবম শ্রেণি পড়ুয়া দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। অভিযোগের পর থেকেই আত্নগোপনে রয়েছে অনিক। সে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।  অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অনিক নামে এক যুবক তার পরিচিত এক বান্ধবীকে নিজ বাড়িতে ডাকেন। বান্ধবী তার এক সহপাঠীকে সাথে নিয়ে অনিকের বাড়িতে যান। সেখানে গেলে অভিযুক্ত অনিক তাদের দুজনকেই ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।পালিয়ে যাওয়ায় এ ঘটনায় অভিযুক্ত অনিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় এসে অভিযোগ করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

তাজাখবর২৪.কম,ঢাকা:  রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২, ২০ রজব, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝