শাহজালালের মাজার জিয়ারত করে প্রচারণায় নামবেন তারেক রহমান
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:২২ এএম  (ভিজিট : )
শাহজালালের মাজার জিয়ারত করে প্রচারণায় নামবেন তারেক রহমান

শাহজালালের মাজার জিয়ারত করে প্রচারণায় নামবেন তারেক রহমান

তাজাখবর২৪.কম,ঢাকা:  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাবেন। সেখানে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি।শনিবার (১০ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসসেরভোটের প্রচার শুরুর বিষয়ে আজ ঢাকায় সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকলরকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।তবে, ভোটের প্রচারের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপি চেয়ারম্যান।জানা যায়, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। এর অংশ হিসেবে তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করবেন। পরে সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন।এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেওয়ার পর তিনি শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন। ঐতিহ্যগতভাবেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করে বিএনপি।

তাজাখবর২৪.কম,ঢাকা:  রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২, ২০ রজব, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝