প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম (ভিজিট : )
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮
তাজাখবর২৪.কম,ঢাকা: ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় এ অভিযান চালানো হয়।শনিবার (১০ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর মডেল থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- জাহাঙ্গীর মন্ডল (২৮), মো. সাজ্জাত হোসেন (১৯), শাহ আলম (২৯), নাঈম (২১), অন্তর চন্দ্র বিশ্বাস (২৭), সোহান মিয়া (২১), মোহাম্মদ বিল্লাল (২৩), মো. বাবু (৩০), শামীম মুন্সী (২০), মো. তারেক (২২), ওয়াহিদুল ইসলাম (২৫), ইসতিয়াক আহমেদ (২৪), আবুল কাসেম (২৬), মো. শান্ত (২৬), মেহেদী হাসান বাবু (২৭), ইব্রাহিম খলিল (২৪), মো. ইমদাদুল হক (৩০), মো. হাসিব (২৭), মো. সুমন (১৮), মো. পিয়াল (১৮), মো. রবিউল ইসলাম (২৭), মো. আক্তার হোসেন (৪০), মো. আব্দুস সালাম (৩৮), মো. শুভ (৩৫), মো. আবুল হায়াত (২৮), মো. রতন শেখ (২৯) ও গোপালী বেগম (৬০)। এছাড়া শেরেবাংলা নগর থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২,১৯ রজব, ১৪৪৭