খামেনির ছবি পুড়িয়ে সিগারেট ধরাচ্ছেন তরুণী, ভিডিও ভাইরাল
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:৩৬ পিএম  (ভিজিট : )
খামেনির ছবি পুড়িয়ে সিগারেট ধরাচ্ছেন তরুণী, ভিডিও ভাইরাল

খামেনির ছবি পুড়িয়ে সিগারেট ধরাচ্ছেন তরুণী, ভিডিও ভাইরাল

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ইরানে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ এখন এক সর্বাত্মক বিদ্রোহে রূপ নিয়েছে। গত ২৮ ডিসেম্বর মুদ্রাস্ফীতি ও বেকারত্বের প্রতিবাদে রাজধানী তেহরানে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, তা এখন সরাসরি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসানের দাবিতে রূপ নিয়েছে। দেশটির অন্তত ১০০টি শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে উত্তাল জনতা এখন স্পষ্টভাবেই ‘ইসলামিক রিপাবলিক’ ব্যবস্থার অবসান চাইছে। খবর ডেইলি মেইলের। বিদ্রোহের এই চরম মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু দৃশ্য বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। একটি ছবিতে দেখা গেছে, ক্রুদ্ধ তরুণীরা খামেনির  ছবি পুড়িয়ে সেই আগুন থেকে সিগারেট ধরাচ্ছেন, যা দেশটির কঠোর ধর্মীয় শাসনের মুখে এক নজিরবিহীন চপেটাঘাত। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, এক বৃদ্ধা চিৎকার করে স্লোগান দিতে গিয়ে মুখ দিয়ে রক্ত উঠে আসা সত্ত্বেও থামছেন না। হিজাব ছাড়াই রাস্তায় নেমে হাজার হাজার মহিলা এখন এই আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন। যদিও ছবি ও ভিডিও গুলি ইরানের ভেতর থেকে তোলা হয়েছে কিনা তা নিশ্চিত করা যায় নি। আন্দোলনকারীরা কেবল রাস্তায় স্লোগান দিয়েই ক্ষান্ত হননি, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর বান্দার আব্বাসের রাস্তা স্তব্ধ করে দিয়েছেন। 

ইসফাহান শহরে অবস্থিত সরকারের অন্যতম প্রচারযন্ত্র ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং’ (আইআরআইবি) ভবনেও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সেনাবাহিনী নামিয়েও মানুষকে ঘরে ফেরাতে পারছে না প্রশাসন। দিকে দিকে জ্বলছে আগুন, আর প্রতিধ্বনিত হচ্ছে সরকার পতনের ডাক।বিক্ষোভ দমনে ইরান সরকার চরম নিষ্ঠুর পথ বেছে নিয়েছে। কাঁদানে গ্যাস, গুলি এবং গণহারে গ্রেপ্তারের মাধ্যমে দমনের চেষ্টা চলছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ২০০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যার মধ্যে শিশুরাও রয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ২৭০ জনেরও বেশি মানুষকে। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে প্রশাসন ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, যাতে দমন-পীড়নের ভয়াবহ চিত্র বাইরে আসতে না পারে।বিক্ষোভের জেরে তাবরিজ বিমানবন্দরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিমান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি বাড়ানোর ঘোষণা দিলেও সাধারণ মানুষের ক্ষোভ তাতে প্রশমিত হচ্ছে না। পর্যবেক্ষকদের মতে, এই ইন্টারনেট ব্ল্যাকআউটই এখন সরকারের শেষ অস্ত্র। তবে সাধারণ মানুষ যেভাবে প্রাণভয় উপেক্ষা করে রাজপথে অবস্থান নিয়েছেন, তাতে এই লড়াই অদূর ভবিষ্যতে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 

তাজাখবর২৪.কম,ঢাকা:  শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২,১৯ রজব, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝