প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম (ভিজিট : )
শেরপুরে সুজনের নবগঠিত কমিটির পরিচিতি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রণবীরসরকার,তাজাখবর২৪.কম,শেরপুর: সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রত্যয়কে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সুজনের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সুজন ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান হালিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি ও শেরপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সাধারণ সম্পাদক শওকত আলী এবং জেলা সুজনের নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রাণ কুমার চিসামসহ সুজনের অন্যান্য সদস্যবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন ও সংগঠিত হওয়া অত্যন্ত জরুরি। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সুজন একটি শক্তিশালী নাগরিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তিনি নবগঠিত কমিটির সদস্যদের জনগণের অধিকার রক্ষা ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানের শুরুতেই সুজনের নবগঠিত উপজেলা কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।অনুষ্ঠানটি স্থানীয় সুধীজন ও উপকারভোগীদের উপস্থিতিতে একটি মানবিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২,১৯ রজব, ১৪৪৭