ঢাকায় ১০ম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম  (ভিজিট : )
ঢাকায় ১০ম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

ঢাকায় ১০ম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

তাজাখবর২৪.কম,ঢাকা: ঢাকার দক্ষিণ বনশ্রীতে নিজ বাসায় ফাতেমা আক্তার লিলি (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বঁটি দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’র একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের শিক্ষার্থী এবং হবিগঞ্জ জেলার লাখাই থানার সজীব মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে সে ওই বাসায় ভাড়া থাকত।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ফরাজী হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত এবং রশি প্যাঁচানো ছিল। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।নিহতের বড় বোন শোভার ভাষ্যমতে, জমি সংক্রান্ত কাজে তাদের বাবা-মা গত বুধবার গ্রামে গেছেন। তাদের একটি হোটেলের ব্যবসা আছে। গত বৃহস্পতিবার রাতে হোটেলের কর্মচারী মিলন খাবার নিতে বাসায় এলে লিলি তার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করেছিল। আজ দুপুরের দিকেও মিলন ওই বাসায় গিয়েছিলেন। লিলি বাসায় একা থাকা অবস্থায় এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।শোভা জানান, দুপুর দেড়টার দিকে তিনি জিমনেসিয়ামে যান। ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং ভেতরে সবকিছু এলোমেলো। পরে বড় একটি পাতিলের নিচে লিলির কুঁকড়ানো মরদেহ পড়ে থাকতে দেখেন। এই ঘটনায় হোটেলের কর্মচারী মিলনের ওপরই পরিবারের প্রবল সন্দেহ রয়েছে। লিলিকে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির মালিক বা অন্য কেউ এগিয়ে আসেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজনরা।

তাজাখবর২৪.কম,ঢাকা:  শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২,১৯ রজব, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝