জামালপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম  (ভিজিট : )
জামালপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

তাজাখবর২৪.কম,ঢাকা:  জামালপুর জেলা কারাগারে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ (৪০) ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার ছটকু শেখের ছেলে।শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত সুলতানকে আগেও জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে প্রচণ্ড শীতে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া কয়েদির মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত সুলতান শেখ শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত ছিলেন। সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সুলতান শেখ গত বছরের ১১ ডিসেম্বর থেকে সাজাপ্রাপ্ত হিসেবে জামালপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা:  শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২,১৯ রজব, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝