ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১:৪৩ পিএম  (ভিজিট : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তাজাখবর২৪.কম,শিক্ষাঙ্গন ডেস্ক: রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে ঘিরে সহশিক্ষার বিরোধিতা করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। স্বতন্ত্রতা রক্ষায় পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটের আজিমপুর-নীলক্ষেত সড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।এ সময় শিক্ষার্থীরা, ‘তোমার দাবি আমার দাবি, ৫ দফা’, ‘সহশিক্ষার ঠিকানা, ইডেন কলেজে হবে না’ ইত্যাদি স্লোগাান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত অধ্যাদেশ বাস্তবায়িত হলে ইডেন মহিলা কলেজের দীর্ঘদিনের স্বতন্ত্রতা, নারীবান্ধব পরিবেশ ও একাডেমিক ধারাবাহিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ইডেনকে নারীদের জন্য সংরক্ষিত রাখা, কোনো বিভাগ বিলুপ্ত না করা এবং কলেজকে একটি মাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করাসহ মোট ৫ দফা দাবি জানান তারা।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো—
১. ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা।

২. ইডেন মহিলা কলেজের কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না।

৩. বিশ্ববিদ্যালয়ের সময় ১টা থেকে ৭টা না, ২৪ ঘণ্টা রাখতে হবে।

৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা, ইন্টারমিডিয়েট চালু না করা।

৫. ইডেন কলেজ মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, সেখানে ইডেনকে শুধুমাত্র একটি ফ্যাকাল্টিতে রূপান্তর করা যাবে না।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ ১৪৩২,১১ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝