প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৫ এএম (ভিজিট : )
নিশি খাতুন। ছবি: ভিডিও থেকে নেয়া
তাজাখবর২৪.কম,পাবনা: পাবনার ঈশ্বরদী পরিষদ চত্বরে আট কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যায় অভিযুক্ত নিশি খাতুন নামে সেই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১টায় তাকে গ্রেফতার করে পুলিশ।নিশি খাতুনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।এর আগে রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে মামলাটি করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, প্রাণী সম্পদ অধিদফতরের মহাপরিচালকের পক্ষে প্রাণী কল্যাণ আইন ‘২০১৯’ এর ৭ ধারায় রাত ৯টার দিকে থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি আক্তারকে আসামি করা হয়েছে।এ দিকে অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার পরিবারকে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে এনিমেল অ্যাকটিভিস্ট কমিটির একটি তদন্ত দল ঈশ্বরদীতে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে মঙ্গলবারের মধ্যে গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেয়া হয়েছিল। জেনেছি তারা ইতোমধ্যে বাসা খালি করে অন্যত্র চলে গেছেন।উল্লেখ্য, ৩০ নভেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদের পুকুরে কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুন আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে ডুবিয়ে হত্যা করে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ ১৪৩২,১১ জুমাদাস সানী, ১৪৪৭