খুনির কঠোরতম শাস্তি চাইলেন তারা
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯:১০ পিএম  (ভিজিট : )
জয়া আহসান, নিলয় আলমগীর ও সাদিয়া আয়মান। ছবি: ফেসবুক

জয়া আহসান, নিলয় আলমগীর ও সাদিয়া আয়মান। ছবি: ফেসবুক

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এই অমানবিক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। সবার দাবি- এই নিষ্ঠুর কাজের সঙ্গে জড়িত ব্যক্তির কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক।প্রাণী অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুক পোস্টে লেখেন, ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।তার পোস্টে নেটিজেনরা একাত্মতা প্রকাশ করে প্রাণী নির্যাতন আইন আরও কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন।

অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ৮টা কুকুরের বাচ্চাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে একজন সরকারি কর্মকর্তা অথবা তার স্ত্রী। মা কুকুরটি মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে।তিনি আরও বলেন, একবার ভেবে দেখুন, বস্তার ভেতরে বাচ্চাগুলো পানির নিচে কতটা কষ্টে মারা গেছে! আর মা কুকুরটার কেমন কষ্ট হচ্ছে?

তিনি এই হত্যাকাণ্ডের জন্য দায়ীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।অভিনেত্রী সাদিয়া আয়মান লেখেন, একজন মানুষ কীভাবে এতটা নির্মম হতে পারে যে আটটি নিরীহ বাচ্চাকে পানিতে ডুবিয়ে হত্যা করে? এটা শুধু অপরাধ নয়, অমানবিকতার চরম প্রকাশ।তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন- এমন শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ এমন নৃশংসতার সাহস না পায়।এছাড়া সামাজিক মাধ্যমে অভিনেতা তৌসিফ মাহবুব জানিয়েছেন, খবরটি দেখার পর থেকে স্বাভাবিক হতে পারছেন না।

জানা গেছে, সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। সোমবার হঠাৎ মা কুকুরটিকে ছুটোছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরবর্তীতে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন বলেন, ‘আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলোকে সরাতে বলেছিল। কিন্তু সেগুলোকে মেরে ফেলা হবে, তা ভাবিনি। আমি লজ্জিত ও দুঃখিত।এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ ওই কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৭ই অগ্রহায়ণ ১৪৩২,১০ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝