বিয়ের ধারণাটি এখন পুরানো হয়ে গেছে: জয়া
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ এএম  (ভিজিট : )
জয়া বচ্চন।

জয়া বচ্চন।

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউডের হেভিওয়েট দম্পতি অমিতাভ বচ্চন ও  দাম্পত্যজীবনের ৫২ বছর কাটিয়ে দিয়েছেন তারা। জীবনের এই অবস্থানে এসে হঠাৎ অন্যরকম উপলব্ধি শেয়ার করেছেন জয়া।সম্প্রতি বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বচ্চন ঘরণী। বিয়ে সম্পর্কে তার চিন্তাভাবনা শেয়ার করে জয়া বলেন, বিয়ের ধারণাটি এখন পুরানো হয়ে গেছে। জয়া বচ্চন জানিয়েছেন, তিনি চান না তার নাতনি নভ্যা নাভেলি বিয়ে করুক।জয়া বচ্চনের সাফ কথা, জীবনকে উপভোগ করা উচিত। মেগাস্টার অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন বলেছেন, তার কথাগুলো মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে, কিন্তু তার মতে, একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ ও সম্পর্ক থাকাও গুরুত্বপূর্ণ।

বিয়ে নিয়ে অমিতাভ বচ্চনেরও একই মতামত আছে কিনা জানতে চাইলে জয়া বলেন, ‘তিনি হয়তো বলতে পারেন যে আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল’। উই দ্য উইমেনকে দেয়া এক সাক্ষাৎকারে জয়া বচ্চনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে অমিতাভ বচ্চনেরও বিয়ে সম্পর্কে একই চিন্তাভাবনা আছে কিনা।অভিনেত্রী বলেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করিনি। উনি হয়তো বলবেন এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু আমি তা শুনতে চাই না।’ জয়া বচ্চন স্বীকার করেছেন যে আজ বিয়ে সম্পর্কে তার খুব আলাদা চিন্তাভাবনা থাকলেও তিনি প্রথম দর্শনেই অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছিলেন।

কখন অমিতাভ বচ্চনের প্রেমে পড়েন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘পুরানো ক্ষত কুড়ে কী আনন্দ পাবেন? আমি গত ৫২ বছর ধরে বিবাহিত। এর চেয়ে বেশি ভালোবাসতে পারব না। আমি যদি বলি বিয়ে করো না, আমাকে পুরানো দেখাবে, আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম’।হৃষিকেশ মুখোপাধ্যায়ের 'গুড্ডি' ছবির সেটে প্রথম দেখা হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ীর। 'এক নাজর' ছবির শুটিংয়ের সময় দু'জনের প্রেমে পড়ে যান। তাদের বিয়ের গল্প হার মানাবে ছবির চিত্রনাট্যকে। ১৯৭৩ সালে চারহাত এক হয় অমিতাভ-জয়ার। 
 
জঞ্জির ছবির সাফল্যের জেরেই সাত পাক ঘুরেছিলেন অমিতাভ-জয়া। তাও বাধ্য হয়ে। অমিতাভ বচ্চনের পুরানো এক সাক্ষাৎকারে বলেছিলেন,' জঞ্জির সফল হলে প্রথমবার বন্ধুরা মিলে লন্ডন ঘুরতে যাব ঠিক করেছিলাম। বাবা প্রশ্ন করেছিল কারা যাচ্ছো? জবাব শোনার পর নির্দেশ এলো আগে ওকে (জয়া) বিয়ে কর তারপর ঘুরতে যাও, আমিও বাধ্য ছেলের মতো বাবার কথা মেনে নিলাম।'
 
সূত্র: হিন্দুস্তান টাইমস
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৭ই অগ্রহায়ণ ১৪৩২,১০ জুমাদাস সানী, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝